রবীন্দ্রসাহিত্যের দুই নাটকে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। দুই বাংলায় এ নিয়ে শুরু হয়েছে নানা আয়োজন। তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে নির্মিত হয়েছে বিভিন্ন নাটকও। দেশ টিভির জন্য নির্মিত রবীন্দ্র-সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত দুটি নাটকে অভিনয় করেছেন লাক্স-তারকা বিদ্যা সিনহা সাহা মিম। নাটক দুটির নাম হচ্ছে ‘ডিটেকটিভ’ ও ‘মহামায়া’। যথাক্রমে নাটক দুটি পরিচালনা পঙ্কজ ঘোষ ও আকরাম খান। এর মধ্যে ‘মহামায়া’ নাটকটি দেখানো হবে কাল শুক্রবার। প্রথমটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান আর দ্বিতীয়টিতে ওমর আয়াজ অনি।‘মহামায়া’ নাটকটি সম্পর্কে মিম বলেন, ‘অসাধারণ একটি গল্প। এখানে আমি মহামায়া চরিত্রটিতে অভিনয় করেছি। নাটকে আমাকে খুবই ব্যক্তিত্ববান একজন মেয়ে হিসেবে দেখানো হয়েছে। একটা সময় আমার সঙ্গে দেড় শ বছরের এক লোকের বিয়ে হয়।’মিম আরও বলেন, ‘নাটকের একটি দৃশ্যে দেখানো হয় আমার মুখ পোড়া। দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য মেকাপ আর্টিস্ট এতটাই পরিশ্রম করেছিলেন যে একটা সময় মনে হয়েছে, সত্যি সত্যিই আমার মুখ পুড়ে গেছে। দৃশ্যটা চোখে দেখার পর ভয় পেয়েছিলাম।’এ ছাড়া বর্তমানে বেশ কয়েকটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। নাটকগুলো হচ্ছে কায়সার আহমেদের ‘উত্তরাধিকার’, আল হাজেনের ‘অলসপুর’, শাহজাদা মামুনের ‘অনটেস্ট’, শফিকুল ইসলামের ‘সুখে থাকলে ভূতে কিলায়’। এক ঘণ্টার নাটক হচ্ছে তন্ময় তানসেনের ‘স্টেশন মাস্টার’, উত্তম গুহুর ‘ফেলু মাস্টার’।