রমণীমোহন অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমণীমোহন, মানে রমণীদের যিনি মোহিত করেন। এমন রূপেই একটি ছবিতে আবির্ভূত হতে যাচ্ছেন অভিষেক বচ্চন। ছবির নাম এখনো ঠিক করেননি পরিচালক রাজ কুমার সন্তোষী। রমণীদের প্রেমের জালে ফেলবেন, অতএব সহজেই অনুমেয়, অভিষেকের জন্য একজন নায়িকা দিয়েই ছবির কাহিনি শেষ করবেন না সন্তোষী। হ্যাঁ, নায়িকা থাকছেন একাধিক। থাকছেন অভিষেকের ঘরের মানুষ ঐশ্বরিয়া রাই বচ্চনও। এরপর দেখুন কারা থাকছেন—বিপাশা বসু, বিদ্যা বালান, প্রীতি জিনতা, সোনম কাপুর ও সুস্মিতা সেন। অভিষেক বললেন, ‘চরিত্রটা অন্য রকম। আর একই ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করতে পারাটাও নিশ্চয়ই আরও আনন্দের হবে।’ ওয়েবসাইট।