রমনায় পৌষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনার বটমূলে গতকাল শুরু হওয়া পৌষ মেলায় সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
রমনার বটমূলে গতকাল শুরু হওয়া পৌষ মেলায় সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

‘শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে’ স্লোগান ধারণ করে রমনার বটমূলে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। গতকাল শুক্রবার সকাল আটটায় আইলা জ্বালানোর মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানের ঘোষণা পাঠ করেন পৌষ মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম। দলীয় সংগীত পরিবেশন করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যশ্রী, ধৃতি ও বহ্নিশিখা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মেলা চলবে প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।