রমনার বটমূলে পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত চলে যাবে আর পিঠা মেলা হবে না, তা যেন ভাবাই যায় না। গতকাল বৃহস্পতিবার রমনার বটমূলে শুরু হলো পিঠা উৎসব। বিকেলে রমনার বটমূলে তিন দিনব্যাপী ২০তম জাতীয় পিঠা উৎসবের আয়োজন করে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ঝুনা চৌধুরী প্রমুখ।
মেলায় ৩৭টি স্টলে মোট ১১৩ রকমের পিঠা পাওয়া যাবে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে ছিল দেশের গান ও লোকনৃত্য। উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।