রমেশ শীলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিয়াল রমেশ শীল স্মরণে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমী গতকাল বুধবার সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে। মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মাহমুদ সেলিম।দ্বিতীয় পর্বে ছিল রমেশ শীলের গান। শামছুল হুদা পরিবেশন করেন, ‘কত খেলা জান রে মওলা’, সূচরিতা রায় শোনান, ‘অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে’, পারভিন আক্তার শোনান ‘দিন দুনিয়ার মালিক’।