রম্য টেলিছবি 'হাসির পাত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাসির পাত্র’ টেলিছবির দৃশ্যে শামীম শাহেদ ও আজমেরী আশা
‘হাসির পাত্র’ টেলিছবির দৃশ্যে শামীম শাহেদ ও আজমেরী আশা

পরিচালক জুয়েল রানার হাতেখড়ি হুমায়ূন আহমেদের কাছে। তাঁর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে জুয়েল কাজ করেছেন দীর্ঘ সময়। বিশেষ করে নুহাশ চলচ্চিত্রের অনেক নাটকেই হুমায়ূন আহমেদের সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জুয়েলের। সময় এসেছে সে অভিজ্ঞতা কাজে লাগানোর। জুয়েল এবার এককভাবে নির্মাণ করছেন একটি রম্য ধাঁচের টেলিছবি। নাম হাসির পাত্র। লিখেছেন মাহফুজ রহমান। অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, শামীম শাহেদ, শবনম পারভীন ও ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ আজমেরী আশা।

এ প্রসঙ্গে জুয়েল রানা বলেন, ‘স্যারের (হুমায়ূন আহমেদ) কাছ থেকেই নাটক নির্মাণ, বিশেষ করে রম্য নাটক নির্মাণের ব্যাপারে অনেক কিছু শিখেছি। তিনি আমার গুরু। এবার নিজেই রম্য টেলিছবিটি নির্মাণের সময় তা কাজ করেছে। চেষ্টা ছিল স্যারের শেখানো বিদ্যা ভালোভাবে কাজে লাগানো। আশা করি, হাসির পাত্র দর্শকদের ভালো লাগবে।’

হাসির পাত্র প্রচারিত হবে ১৭ জানুয়ারি, চ্যানেল আইয়ে।