রশীদ খান ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশীদ খান ঢাকায় গান করবেন। ঢাকা ক্লাবের শতবর্ষ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। জানা গেছে, ওস্তাদ রশীদ খান আমন্ত্রণ গ্রহণ করেছেন। ২৯ এপ্রিল সন্ধ্যায় ঢাকা ক্লাবের প্রধান লাউঞ্জে গান করবেন তিনি। ওস্তাদ রশীদ খানের আসার ব্যাপারটি তাঁর ব্যক্তিগত সচিব আনিসউদ্দিন আলী শেখ গতকাল রোববার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ এপ্রিল সকালে ওস্তাদ রশীদ খান ঢাকায় আসবেন। তাঁর সঙ্গে থাকবেন আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় (তবলা), সনাতন গোস্বামী (হারমোনিয়াম) ও কৃষ্ণা বোঙ্গানে (কণ্ঠ)। অনুষ্ঠানে দুই ঘণ্টা উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন ওস্তাদ রশীদ খান। ৩০ এপ্রিল তিনি কলকাতায় ফিরে যাবেন। ওস্তাদ রশীদ খানের অনুষ্ঠানটি আয়োজন করেছে ওয়েব এন্টারটেইনমেন্ট।