রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশীদ হায়দারের কিশোর উপন্যাস শোভনের স্বাধীনতা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন মানিক মানবিক। সরকারি অনুদানে তৈরি হবে ছবিটি। এ সপ্তাহের গোড়ার দিকে তথ্য মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া ছয়টি ছবির নাম ঘোষণা করা হয়। গত ৯ মে বিনোদন বিভাগে অনুদান পাওয়া ছয়টি ছবির নাম, কাহিনিকার এবং পরিচালকদের নাম প্রকাশ করা হয়। তথ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে শোভনের স্বাধীনতা ছবির কাহিনিকারের নাম দেওয়া হয়নি। পরে রশীদ হায়দার লিখিতভাবে জানান, তাঁর লেখা কিশোর উপন্যাস অবলম্বনেই তৈরি হবে শোভনের স্বাধীনতা ছবিটি। আর মানিক মানবিককে তিনি মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।