রহমানের পাশে লতা মুঙ্গেশকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার ছিল সুরসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের ৮১তম জন্মদিন। আর জন্মদিনে ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হওয়া এ শিল্পী উপমহাদেশের সংগীত জাদুকর এ আর রহমানের পাশে দাঁড়ালেন। সম্প্রতি দিল্লির কমনওয়েলথ গেমসের সূচনাসংগীত নিয়ে এ আর রহমান জটিলতার মধ্যে পড়েন।দিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ গেমসে এ আর রহমানের সূচনাসংগীত নিয়ে বারবার কটাক্ষ আদৌ ভালো লাগছিল না লতা মুঙ্গেশকরের। এ নিয়ে লতার সাফ জবাব, এ আর রহমান এখন বিশ্বমানের সংগীত পরিচালক। তাঁর কাছ থেকে লোকে একটু বেশি আশা করতেই পারে। কিন্তু তাঁর পক্ষে তো সব সময় দারুণ একটা কিছু করে দেওয়া সম্ভব নয়। তবে আমার বিশ্বাস, রহমান যা করেন, তা এক বিশেষ মাত্রায় পৌঁছানোর জন্য যথেষ্ট।