রহমানের ‘জয় হো’ বিশ্ব সফরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে গরমে ‘জয় হো’ বিশ্ব সফরে যাচ্ছেন অস্কারজয়ী ওস্তাদ সুরকার এ আর রহমান। ‘জয় হো—দ্য জার্নি হোম’ শীর্ষক সংগীতভিত্তিক এ সফরে রহমান ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত ও যুক্তরাজ্য সফর করবেন। বেশ কয়েকজন সংগীত ও নৃত্যশিল্পী রহমানের সঙ্গী হবেন। আলোকসজ্জা ও আধুনিক যন্ত্রের সংযোজনে এসব অনুষ্ঠান খুব জাঁকাল হবে বলে আশা করা যাচ্ছে। ওয়েবসাইট।