রহস্য ঘিরে আছে পুরো নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘জলপুকুর’। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন ফাত্তাহ্ তানভীর। নাটকে অভিনয় করছেন ত্রপা মজুমদার। কথা হলো তাঁর সঙ্গে।‘জলপুকুর’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে বাবা একটা বাড়ি কিনেছেন। বাড়িটিকে ঘিরে আমাদের জীবন শুরু হয়। এদিকে, এখানে আসার পর থেকেই নানা রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। কিছুটা ভৌতিক ব্যাপারও বলতে পারেন। নাটকের গল্পে বাড়িটাই মুখ্য। এর বেশি কিছু বলতে চাইছি না। নাটকের গল্পটা খুব ভালো। এটি দেখার জন্য আমি দর্শকদের অনুরোধ করব। নাটকটির কাজ কোথায় করেছিলেন?রোজ গার্ডেনে। ঢাকা শহরের মাঝে খুব চমৎকার একটা জায়গা। আর এখানে কাজ করেছিলাম মাস ছয়েক আগে। আজ দেশ টিভিতে ‘সীমান্ত’ নাটকটি প্রচারিত হবে। এতে আপনার চরিত্রটি কেমন লেগেছে?এই নাটকে আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি। কাজটার মধ্যে বৈচিত্র্য আছে। এই নাটকে কাজ করার সময় আমার সামনে দুটো চ্যালেঞ্জ ছিল—চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা আর ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলা। দুটো কাজই ঠিকভাবে করার চেষ্টা করেছি। আর পরিচালকও খুব সহজভাবে আমাকে দিয়ে দৃশ্যগুলো বের করে এনেছেন। চরিত্রটিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন। আমি যেহেতু অভিনয় করি, তাই আমার কাছে আলাদা কিছু মনে হয়নি। আর দশটা চরিত্র যে রকম, এটিও তেমনি। তবে আমাদের এখানে একটা অসুবিধা হলো, পরিচালকেরা একই ধরনের চরিত্রে একই শিল্পীকে বারবার ভাবেন। কিন্তু তাঁকে দিয়েও যে অন্য কোনো চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব, সেটা তারা ভাবেন না। সেটা সৌদ করেছেন।মঞ্চের কথা বলুন। থিয়েটারের নতুন নাটক নিয়ে কিছু ভাবা হয়েছে?হ্যাঁ। নতুন একটি নাটকের কাজও শুরু করেছি। নাম বারামখানা। লালন দর্শন এখানে মূল ব্যাপার। এই বিষয়টিকে ঘিরে আরও অনেক কিছু এসেছে। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার। এবারই প্রথম তিনি মঞ্চের জন্য নাটক লিখলেন। আশা করছি, মাস চারেকের মধ্যে নাটকটি মঞ্চে আনা সম্ভব হবে।