প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিভিয়া ওয়াইল্ডের মধ্যে একধরনের বুনো সৌন্দর্য আছে। এ কথা সবাই স্বীকার করবেন। কিন্তু কী রহস্য তাঁর এই সৌন্দর্যের? ২৯ বছর বয়সী এই অভিনেত্রী ফাঁস করে দিলেন সেই রহস্য। না, বিশেষ কোনো জাদুকরি জিনিস নেই, যার স্পর্শে ওয়াইল্ড সুন্দর হয়ে ওঠেন। বরং রহস্যটা একদমই সোজা। তাঁর মতে, প্রচুর পানি পান এবং সঠিক নিদ্রাই তাঁকে সুন্দর রেখেছে। দিনে কমপক্ষে দুই লিটার পানি পান করেন ওয়াইল্ড। বেশি পানি পান করতে গিয়ে বৈচিত্র্য আনতে লেবুর শরবতও বানিয়ে খান। ওয়াইল্ডের সূত্রে এও জানা গেল, বিজ্ঞাপনে তারকারা যতই বিভিন্ন সৌন্দর্য-পণ্যের গুণগান করুন, আসলে তাঁরা নিজেরাই নাকি সেসব পণ্যে বেশি আস্থা রাখেন না। ওয়াইল্ড নিজেও একেক সময় একেক ধরনের পণ্য ব্যবহার করেন।