রহস্যকন্যার পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেতা সালমান খান গত কয়েক দিন একজন রহস্যময় নারীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। এ নিয়ে সালমানের ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ কানাঘুষা চলছিল। অবশেষে সেই রহস্যময়ীর পরিচয় মিলেছে। আর তা উন্মোচন করেছেন সালমান নিজেই। জানা গেছে, যে নারীকে ঘিরে গুজবটি উঠেছিল সে আর কেউ নয়; তিনি হচ্ছেন সালমানের আমেরিকান বন্ধু পল পার্মারসের বান্ধবী। এদিকে সালমানের একজন ঘনিষ্ঠ বন্ধু মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এমন গুজব সালমানকে বেশ আশ্চর্যান্বিত করে। সালমানের আমেরিকান বন্ধু পল পার্মার সম্প্রতি মুম্বাইতে বেড়াতে এসেছিলেন। আর এ সময় তাঁদের ভ্রমণের সঙ্গী হিসেবে ছিলেন সালমান। তিনি সালমান ভক্তদের উদ্দেশে এও বলেন, ‘আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সালমান এখনো একাই আছে।’