রহস্যনাটক ‘অভিশপ্ত টি-শার্ট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহস্যময় পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে, যেগুলোর লৌকিক ব্যাখ্যা নেই, অথচ ঘটছে। এমন একটি রহস্যময় ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মাতা এম এ কামাল তৈরি করেছেন রহস্যনাটক ‘অভিশপ্ত টি-শার্ট’। নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন তৌকীর আহমেদ, নাজনীন হাসান চুমকী, নিশু, আসাদ, রণন প্রমুখ। এ নাটকের কাহিনিতে দেখা যাবে, আভিজাত্য আর প্রাচুর্যে ডুবে ইফতি তার স্ত্রী ও সন্তানের দায়দায়িত্বের কথা ভুলে যায়। এ কারণে তাকে ছেড়ে চলে যায় স্ত্রী-সন্তান। এতে একধরনের অপরাধবোধে ভুগতে থাকে ইফতি। একদিন একটি টি-শার্ট কেনে সে। তার পর থেকেই নানা অশুভ ও রহস্যময় ঘটনা ঘটতে থাকে ইফতির জীবনে।