প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৯ বছর চলছে। এখনো নেই ঘর-সংসারের কোনো পরিকল্পনা। অভিনেত্রী হিসেবে আগের সেই দাপট না থাকলেও ব্যবসায়ী প্রীতি জিনতার দিকে নজর অনেকেরই। তবে সবার দৃষ্টির অগোচরেই তিনি জড়িয়েছেন নতুন প্রেমে। ব্যবসায়ী নেস ওয়াদিয়া এখন অতীত হয়েছেন তাঁর কাছে। অকপটেই স্বীকার করেছেন নতুন প্রেমের কথা। তবে, প্রেমিকের বিস্তারিত রেখেছেন একেবারেই আড়ালে। জানিয়েছেন, তাঁর ব্যক্তিজীবন নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি দেখতে দেখতে ক্লান্ত তিনি। তাই তাঁর নতুন প্রেম আপাতত রহস্যেই ঘেরা থাকবে।