রা ডট ওয়ানে সঞ্জয়-প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবু বেশি কচলালে নাকি তিতকুটে হয়ে যায়। শাহরুখ খান রা ডট ওয়ান ছবিটি নিয়ে তা-ই করছেন! অন্তত একই ছবিতে একাধিক পরিচালকের সমাগম সেটাই বলছে। রা ডট ওয়ান-এর জন্য শাহরুখ নিয়ে এলেন সঞ্জয় দত্ত ও প্রিয়াংকা চোপড়াকে। ছবিটির একটি মারদাঙ্গা অংশে অভিনয় করবেন এই দুই তারকা। অংশটি পরিচালনার ভার পড়েছে অনুভব সিনহার ওপর। সেই ‘ওম শান্তি ওম’ গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল সঞ্জয় ও শাহরুখকে। এরপর এবারই প্রথম একই দৃশ্যে দেখা যাবে এই তারকাদ্বয়কে; সঙ্গে থাকবেন প্রিয়াংকাও। সমালোচকেরা বলছেন, দেখা যাক, এত কিছুর পর কী দাঁড়ায় রা ডট ওয়ান-এর বরাতে! ওয়েবসাইট।