রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন নারীকে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১০’ দিয়েছে স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড। গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।কীর্তিমতী সাংবাদিক, কীর্তিমতী নারী উদ্যোক্তা ও কীর্তিমতীহিতৈষী—এই তিনটি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়। সিলেটের সবুজ সিলেট পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুবর্ণা হামিদ, হস্তচালিত তাঁতবস্ত্রের ব্যবসায় আদিবাসী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে রংপুরের মুক্তিযোদ্ধা ফজিলাতুননেছাকে (বুলু আপা) এই সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে সম্মাননা পাওয়া প্রত্যেককে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নারী দিবস-২০১১ সামনে রেখে এই সম্মাননা দেওয়া হয়। চতুর্থবারের মতো এবার সম্মাননা দেওয়া হলো।অনুষ্ঠানে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গীতিআরা সাফিয়া চৌধুরী, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও উইমেন এন্ট্রাপ্রেনিউর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট সাবরিনা ইসলাম। সম্মাননা দেওয়ার পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আজ থেকে নারীবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘পিস উইমেন এক্রস দ্য গ্লোব, পিস উইমেন ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেসব নারী শান্তি প্রতিষ্ঠা এবং নারীর অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তাঁদের নিয়ে এ প্রদর্শনীর আয়োজন। আজ বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।