রাইডারের কষ্টের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইনোনা রাইডার
উইনোনা রাইডার

সবাই তারকাদের বাইরের চাকচিক্যটাই দেখে। কিন্তু ভেতরে ভেতরে তাঁরাও যে রক্ত-মাংসের মানুষ, তাঁদেরও যে ব্যক্তিগত প্রাপ্তির আনন্দ আর অপ্রাপ্তির হাহাকার আছে, সেটা যেন অনেকের মনেই থাকে না। নিজের শৈশবের কষ্টমাখা গল্প বলে সেটাই আবার মনে করিয়ে দিলেন উইনোনা রাইডার।
মার্কিন এই অভিনেত্রী জানান, শৈশবে স্কুলে একদল ছেলে সব সময় উত্ত্যক্ত করত তাঁকে। ছোট চুলের কারণে তাঁকে ছেলে বলে খেপাত। এই অত্যাচারের কারণে স্কুল ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন। পড়াশোনা করেছেন বাড়িতে বসে। ৪২ বছর বয়সী রাইডার জানান, এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যে যায়নি, সে কখনোই বুঝতে পারবে না, এর যন্ত্রণা কত! এএনআই।