রাইমার খেয়ালিপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী এক প্যাঁচেই না পড়েছেন রাইমা সেন! প্যাঁচের সৃষ্টি অবশ্য তাঁর হাতেই। গত শনিবার রাতে টুইটারে জানিয়েছিলেন, ভালো বন্ধু ভারুন থাপারকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সঙ্গে কয়েকটি ছবিও তুলে দিয়েছিলেন। এদিকে পরদিন সকালে ঘুম থেকে উঠেই আক্কেলগুড়ুম তাঁর! পরিবার ও বন্ধুবান্ধবের একের পর এক ফোন: ‘রাইমা, আমরা তো কিছুই জানি না!’ ভারুনেরও পরিবারও ভীষণ বিব্রত। শেষমেশ রোববার সকালেই টুইটার থেকে সেই পোস্ট মুছে দিলেন রাইমা। কিন্তু তির একবার ফসকালে কি আর ফিরিয়ে আনার উপায় আছে! তাই রাইমা আত্মপক্ষ সমর্থন করে বললেন, ‘অবশ্যই, এটা (টুইটারে পোস্ট) সত্য নয়। তবে ভারুনকে কোনো একদিন বিয়ে করে ফেলব ঠিকই।’ মুম্বাই মিরর।