রাইসুল ইসলাম আসাদ ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইসুল ইসলাম আসাদ। ১৯৭২ সালে বহুবচনের হয়ে রাজা হবো না, স্বর্পবিষয়ক গল্প নাটক দুটিতে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটারে নাম লেখান। এরপর একই বছরে ড্রামা সার্কেলে অভিনয়। ওই বছরই আরণ্যক নাট্যদলের হয়ে পশ্চিমের সিঁড়ি নাটকে অভিনয় করেন তিনি। ১৯৭৩ সালে এসে নিজেরাই মিলে ঢাকা থিয়েটার গঠন করেন। প্রথম অভিনয় সংবাদ কার্টন, সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ নাটকে। এর পর থেকে ঢাকা থিয়েটারে একের পর এক সাড়া জাগানো নাটকে অভিনয়। বছর দুয়েক হলো মঞ্চ থেকে বিরতি নিয়েছেন। মঞ্চের অভিনয়জীবনের গল্প নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মঞ্চে নিজের প্রিয় চরিত্রআসলে মঞ্চে নিজের প্রিয় চরিত্রের কথা বলা যাবে না। আমি ড্রামা সার্কেল, বহুবচন, আরণ্যক নাট্যদল ও ঢাকা থিয়েটারে কাজ করেছি। এসব দলে একাধিক নাটকে অসংখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে। কোনটা রেখে কোনটা বলব। সবই আমার পছন্দের চরিত্র। চরিত্র ভালো না হলে তো আর কেউ অভিনয় করে না। তাই আলাদা করে বলার কিছু নেই।নিজ দলে মনে রাখার মতো নাটকঢাকা থিয়েটারের যত নাটক হয়েছে, সেখান থেকে কীভাবে আলাদা করে নাটকের নাম বলব। সবই সাড়া জাগানো নাটক। সবই পছন্দের নাটক। আমি যত নাটকে অভিনয় করেছি, সবই মনে রাখার মতো নাটক—আমার কাছে এটাই মনে হয়েছে।দলের বাইরে...দলের বাইরে দেশ-বিদেশে একাধিক নাটক দেখার সুযোগ হয়েছে। ১৯৭২ সালে থিয়েটার শুরু করার পর থেকেই বিভিন্ন দলের নাটক দেখেছি। এর আগেও নাটক দেখা হয়েছে। কোনো নাটকের একাংশ ভালো লেগেছে, কোনো নাটকের পুরোটাই ভালো লাগেনি। আবার কোনো কোনো নাটকের পুরো অংশই ভালো লেগেছে। তাই নাম ধরে ধরে মনে গেঁথে থাকার মতো নাটকের নাম আমি বলতেও চাই না। আমার অভ্যসটাই এমন। কোনো কিছু পছন্দের বিষয় আমি আলাদা করে বলতে চাই না।প্রিয় সহশিল্পীসহশিল্পীর বেলায়ও আমি তা-ই বলব। অনেকই আছে, আমার সঙ্গে ভালো অভিনয় করেনি। আবার কেউ কেউ ভালো অভিনয় করেছে। কিন্তু যারা আমার সঙ্গে ভালো অভিনয় করেনি, তারা কি খারাপ শিল্পী? তাই তাদের বাদ রেখে যারা আমার সঙ্গে ভালো অভিনয় করল, তাদের নাম আলাদা বলতে চাই না। থিয়েটার যারা নিয়মিতই করে, তারা সব কাজই তো ভালো করতে পারে না। আবার ভালো কাজও করে। এত সহশিল্পীর মধ্যে আলাদা করে একটা-দুটো শিল্পীর নাম বলা ঠিক হবে না।দীর্ঘদিন থিয়েটার থেকে দূরে...আবার ফিরে আসা...আমি অসুস্থ হওয়ার পর মঞ্চে আর কাজ করতে পারিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছি। ফিরে আর থিয়েটারের সঙ্গে যুক্ত হতে পারিনি। প্রায় ৪০ বছরের থিয়েটার-জীবন। ফিরে আসার ইচ্ছা তো আছেই। তবে সময়-সুযোগ নিয়েই আবার মঞ্চে কাজ শুরু করব।