রাওলিংকে নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখালেখিটা তাঁর কাছে ছিল নেশার মতো। পরিচিতি পেয়েছেন হ্যারি পটার সিরিজের বই লিখে। আর ধনবান হয়েছেন, সঙ্গে খ্যাতিও কুড়িয়েছেন হ্যারি পটার ছবি দিয়ে। বলছিলাম ব্রিটিশ লেখক জে কে রাওলিংয়ের কথা। এখন তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি ৪০ লাখ ডলার। তাঁর জীবনের সাফল্যগাথা এবার উঠে আসবে সেলুলয়েডের ফিতায়। ৪৫ বছর বয়সী জনপ্রিয় এই লেখকের জীবন অবলম্বনে হলিউডে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটির সম্ভাব্য নাম দেওয়া হয়েছে স্ট্র্যাঞ্জ ম্যাজিক। ছবিতে রাওলিংয়ের চরিত্রে মার্কিন টিভি অভিনেত্রী পপি মন্টগোমেরির অভিনয়ের কথা রয়েছে। ওয়েবসাইট।