রাওলিংয়ের কাছে ঋণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্দা কাঁপানো হ্যারি পটার চরিত্র ও তারকাখ্যাতির জন্য ড্যানিয়েল র্যাডক্লিফকে লেখক জে কে রাওলিংয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। কারণ, বছর দশেক আগে ছবির নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্তাব্যক্তিরা ড্যানিয়েলকে নাকি গোনার মধ্যেই ধরেননি। তাঁরা চেয়েছিলেন জুতসই একজন শিশু অভিনেতাকে বেছে নেবেন। সে অনুযায়ী ৩০ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু ড্যানিয়েলকে প্রথম দেখাতেই রাওলিং মুগ্ধ হয়ে বলেছিলেন, ‘লেখার সময় আমার কল্পনায় হ্যারি পটারের যে মুখচ্ছবি ছিল, ড্যানিয়েলের চেহারা তার সঙ্গে মিলে যায়।’ তারপর আর কিছু বলে দিতে হলো না কাউকে। ওয়েবসাইট।