দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত দোষ আমি অনেক আবেগপ্রবণ। আবেগবশত যা কিছু করি, সব বেশি বেশি হয়ে যায়। বুঝলেন না তো? বুঝিয়ে বলি, যাদের ভালোবাসি, তাদের অ-নে-ক ভালোবাসি। আবেগে হাসতে থাকলে বেশি বেশি কলকল ছলছল করি...। মানে, মাথার চেয়ে হূদয় চলে বেশি। তবে বেশি আবেগের কারণে হরহামেশা নানা রকম ভোগান্তিতেও পড়তে হয় আমাকে। ‘প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি’—তাই এটা আমার দোষ। মানুষকে খুব বিশ্বাস করি। বিনিময়ে ঠকি—দাগা খাই তাদের কাছ থেকে। এ কারণে আমার এই ভালো গুণও এখন দোষের পর্যায়ে—পৃথিবী বড়ই বিচিত্র! আমার রাগ ও অভিমান দুটোই খুব বেশি। রাগতে যেমন সময় লাগে না, তেমনি রাগ পড়েও দ্রুত। কিন্তু যতক্ষণ রাগ থাকে, ততক্ষণ চারপাশে চলে ৩ নম্বর বিপত্সংকেত। এই ৩ নম্বর যাতে ১০ নম্বর মহা বিপত্সংকেত না ওঠে, সে জন্য রাগলে তত্ক্ষণাত্ গানবাজনা শুরু করি আমি।আমার যত গুণ আমার কিন্তু মায়ার শরীর—মায়া অনেক বেশি। বন্ধুবান্ধব এ জন্য আমাকে ‘মায়ার ঢেঁকি’ বলে, হাসাহাসি করে। তবে আমি জানি, এটা আমার অন্যতম ভালো গুণ। ভালো রান্না করতে পারি—পরিচিত মহলে রাঁধুনি হিসেবে আমার সুনাম আছে। আমার খিঁচুড়ি যদি একবার খান, স্বাদ ভুলতে পারবেন না, চ্যালেঞ্জ...। মানুষের উপকারে আসতে পারলে আমার ভালো লাগে। তবে কারও উপকার করলে মুখ বড় করে সেটি বলে বেড়াতে একদমই ভালো লাগে না। গ্রন্থনা: আ. শা.