রাগের কারণ স্পিলবার্গ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামবাসীকে বেজায় চটিয়ে দিয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ওয়ার হর্স ছবির শুটিংয়ের জন্য ব্রিটেনের একটি গ্রামকে বেছে নিয়েছিলেন তিনি। গ্রামের কয়েকজন বাসিন্দার ঘরবাড়ি দিন কয়েকের জন্য ভাড়াও নিয়েছিলেন স্পিলবার্গ। কিন্তু নিরাপত্তাব্যবস্থায় কড়াকড়ি থাকায় ও শুটিংয়ে বিলম্বের কারণে গ্রামবাসী যারপরনাই হতাশ। ক্রুদ্ধ এক গ্রামবাসী অভিযোগ করেন, ‘ছবির শুটিংয়ের জন্য আমি নিজের গাড়ি পর্যন্ত চালাতে পারছি না। নিরাপত্তাব্যবস্থা এত কড়াকড়ি যে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এতে ব্যাহত হচ্ছে।’ ওয়েবসাইট।