রাজ কাপুরের নামে কানাডায় সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত বলিউড তারকা রাজ কাপুরের নামে কানাডার একটি সড়কের নামকরণ করা হচ্ছে। রাজ কাপুর ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯৮৮ সালের ২ জুন তিনি প্রয়াত হন। এই তারকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কানাডার ব্রামটন শহরে একটি সড়কের নামকরণ হচ্ছে ‘রাজ কাপুর ক্রেসেন্ট’। ২৬ জুন আইফার দ্বাদশ উৎসব শুরু হচ্ছে কানাডার টরন্টো শহরে। এই উৎসবে যোগ দিচ্ছেন রাজ কাপুরের পরিবারের সদস্যরা। তখন এই সদস্যদের দিয়ে সড়কটি উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কানাডায় আয়োজন করা হয়েছে রাজ কাপুর অভিনীত চলচ্চিত্র প্রদর্শনীর।