রাজকন্যা জুলেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকন্যা জুলেখা এসেছেন আরাকান রাজ্যে। বুকে প্রতিশোধের আগুন। যেকোনো মূল্যে পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান জুলেখা। এদিকে এই আরাকানি রাজ্যেই ধীবরের কুটিরে বড় হয়েছে তাঁর এক বোন। মোগল আমলের পটভূমিতে নূরুল আলম আতিক তৈরি করেছেন তাঁর আগামী ঈদের নাটক ডালিয়া। আতিক বললেন, ‘এটিই হবে আমার ঈদের নাটক। ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত থেকে একটা কিছু করার চেষ্টা আছে।’ নাটকে রাজকন্যা জুলেখার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বললেন, ‘ডালিয়া মূলত দুই বোনের গল্প। নাটকে আমি মোগল সম্রাট শাহ সুজার বড় কন্যার চরিত্রে অভিনয় করেছি। সাহসী রাজকন্যা বলতে যা বোঝায়, জুলেখা সেটাই।’ সম্প্রতি কাপ্তাইয়ে শেষ হয়েছে নাটকটির চিত্রধারণের কাজ।