রাজকন্যার জন্য জাদুমন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজকন্যাকে জীবনসঙ্গী হিসেবে কাছে পেতে অনেক কিছুই সহ্য করতে হচ্ছে মুকাইকে। রাস্তায় ঘুরে ঘুরে লেইস ফিতার ব্যবসাও তাঁকে করতে হচ্ছে। এর মধ্যে দেখা পেলেও বাধা হয়ে দাঁড়ায় রাজকন্যার ভাইয়েরা। আশ্রয় নিতে হয় জাদুকরের কাছে। তারপর জাদুমন্ত্রের মাধ্যমে রাজকন্যাকে কাছে পাওয়ার প্রাণান্তকর চেষ্টা। কিন্তু রাজকন্যার সঙ্গে কি মুকাইয়ের দেখা হবে? এমনই এক গল্প নিয়ে শুটিং শুরু হয়েছে ‘রূপগাওয়াল’-এর। সুপার হিরো খ্যাত নিলয় এবং নবাগত লাবণ্য লিজা এতে মুকাই ও রাজকন্যা চরিত্রে অভিনয় করছেন। নিলয় বলেন, ‘এটি আমার তিন নম্বর চলচ্চিত্র। এর আগে “বেইলি রোড” এবং “নীলাঞ্জনা” নামের দুটি ছবিতে অভিনয় করেছি। পুরোপুরি গ্রামীণ পটভূমিতে তৈরি চলচ্চিত্র রূপগাওয়াল আগের দুটি থেকে একবারে আলাদা।’নিলয় আরও বলেন, ‘ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা বেশ কষ্টের। পাশাপাশি আনন্দেরও। ময়মনসিংহের হালুয়াঘাটে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ছবিটির শুটিং করেছি। রাজকন্যাকে কাছে পাওয়ার স্বপ্নে একজন তরুণের যে চেষ্টা সেটাই অভিনয়ে তুলে ধরা হয়েছে।’নিলয় ও নবাগত লাবণ্য লিজা ছাড়াও আরও অভিনয় করেছেন সিমলা, চম্পা, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।ঢাকা ও আশপাশের এলাকায় চলছে রূপগাওয়াল ছবির শুটিং। এর সংগীত পরিচালনা করছেন আলী আকবর রুপু। ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, পারভেজ প্রমুখ।