রাজকুমারী অদিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি রাও হায়দারি
অদিতি রাও হায়দারি

রাজরক্ত আছে তাঁর শরীরে। চলচ্চিত্রে রাজকুমারীর ভূমিকায় অভিনয় করাটা কি কঠিন তাঁর জন্য? অদিতি রাও হায়দারিকে এবার দেখা যাবে খুবসুরত ছবিতে। আশির দশকের জনপ্রিয় খুবসুরত ছবিটিই আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। ছবিতে নবাগত ফাওয়াদ খানের বাগদত্তার ভূমিকায় অভিনয় কর​েছন তিনি। এতে আরও অভিনয় করছেন সোনম কাপুর ও কিরন খের।

অদিতির নানা জে রামেশ্বর ছিলেন হায়দরাবাদের একটি অঞ্চলের রাজা। জওহরলাল নেহরুর লোকসভার সদস্য ছিলেন তিনি। আর অদিতির বাবার দাদা ছিলেন হায়দরাবাদের নিজামের প্রধানমন্ত্রী। টিএনএন।