রাজকুমারী শ্রীদেবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ ভিংলিশ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছিল তাঁর৷ শ্রীদেবী এবার তাঁর শেকড় তামিল ছবিতে ফিরে যাচ্ছেন৷ ছবিটি অবশ্য হিন্দিতেও ডাব করা হবে৷ এই ছবিতে রাজকুমারীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
চিম্বু দেবন পরিচালক। তামিল তারকা বিজয় আর কানাড়া ছবির তারকা সুদীপও অভিনয় করবেন এতে। শ্রীদেবীর স্বামী বনি কাপুর খবরটি নিশ্চিত করেছেন৷
এর আগে চন্দ্রমুখী ও খুদা গাওয়া ছবিতে রাজকুমারীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে৷ বয়সটা হয়তো এখন আর রাজকুমারীর নয়, তবে তাঁর মেয়েরা খুব করে চাইছিল এমন একটা চরিত্রে আবার অভিনয় করুন শ্রীদেবী৷ বলিউড হাঙ্গামা।