রাজকুমারীর কণ্ঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেক ফরএভার ছবিতে রাজকুমারী ফিওনার চরিত্রে কণ্ঠ দিচ্ছেন ক্যামেরন ডায়াজ। খবরটা অন্তত বাচ্চাকাচ্চাদের কাছে গোপন রাখতে চাইছিলেন এই হলিউড অভিনেত্রী। এর পক্ষে যুক্তিও আছে তাঁর। ক্যামেরনের দাবি, তাঁদের ভালোবাসার রাজকুমারী ফিওনার হয়ে আসলে কথা বলছেন অন্য কেউ, এ কথা জেনে গেলে শিশুদর্শকদের কল্পনার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সে কারণেই আর যা-ই হোক বাচ্চাদের কাছে রাজকুমারী ফিওনার চরিত্রে কণ্ঠ দেওয়ার ব্যাপারটা রহস্যাবৃত করে রাখতে চান তিনি।শ্রেক ফরএভার ছবিতে আরও কণ্ঠ দিচ্ছেন মাইক মায়ারস, এডি মারফি এবং আন্তনিও বান্দেরাস। ওয়েবসাইট।