রাজকুমারীর পর শিবলীর হাইওয়ে টু হ্যাভেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাইওয়ে টু হ্যাভেন’নাটকের দৃশ্যে তিশা ও তারিক আনাম খান
‘হাইওয়ে টু হ্যাভেন’নাটকের দৃশ্যে তিশা ও তারিক আনাম খান

জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, মাকে বলিস, হাসতে দেখ গাইতে দেখ, কষ্ট পেতে ভালোবাসি, পলাশীর প্রান্তর, কেউ সুখী নয়, হাজার বর্ষা রাত, নীল বেদনাসহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।গান লেখা, অভিনয়, মডেলিং করার পাশাপাশি নাটকও লিখতেন তিনি।তাঁর লেখা সর্বশেষ নাটক ‘রাজকুমারী’প্রচারিত হয়েছিল ১৯৯৭ সালে।এ নাটকে অভিনয়ও করেছিলেন তিনি।নাটকটিতে শিবলীর সহশিল্পী ছিলেন শমী কায়সার।  ১৬ বছর পর এবার প্রচারিত হতে যাচ্ছে লতিফুল ইসলাম শিবলী রচিত নাটক ‘হাইওয়ে টু হ্যাভেন’।নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি।

লতিফুল ইসলাম শিবলী
লতিফুল ইসলাম শিবলী

এ প্রসঙ্গে শিবলী বলেন, ‘মাঝে লেখালেখি থেকে একেবারেই দূরে ছিলাম।ইদানীং আবার লেখালেখিতে মন দিয়েছি। “হাইওয়ে টু হ্যাভেন”ছাড়াও এখন একসঙ্গে আমার পাঁচটি নাটকের কাজ চলছে।কাজ করছি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখারও।এরই মধ্যে আমার লেখা প্রথম চলচ্চিত্র “পদ্ম পাতার জল”ছবির অর্ধেকের শুটিং শেষ হয়েছে।আরও কয়েকজন নির্মাতার সঙ্গে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার ব্যাপারে কথাবার্তা হয়েছে।’
‘হাইওয়ে টু হ্যাভেন’নাটকে অভিনয় করেছেন তিশা, তারিক আনাম খান, নাঈম প্রমুখ।কাল রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।