রাজধানীর গ্যালারি জুড়ে মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে রঙের মেলা। গ্যালারির যেদিকে দৃষ্টি যায়, মন ভরে ওঠে। মনে হয় মায়াবী জগতে প্রবেশ ঘটেছে। বিচিত্র শিল্পকর্ম সেখানে। যেন শিল্পের হাট বসেছে। দর্শক চোখেমুখে মুগ্ধতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্যালারিতে। বাংলাদেশ প্রতি দুই বছর পর পর এশীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করে আসছে। এখন চলছে ১৪তম আসর। এবারের এশীয় চারুকলা প্রদর্শনী আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তন ও শিল্পকলা একাডেমীতে। এ ছাড়া এই আয়োজনকে উপলক্ষ করে রাজধানীর জাতীয় জাদুঘর, দৃক গ্যালারি, বেঙ্গল গ্যালারি, চিত্রক, গ্যালারি কায়া, শিল্পাঙ্গন ও আর্ট সেন্টার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিটি গ্যালারিতেই দর্শকদের আগ্রহ শিল্পকর্মের প্রতি।মূল প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের ১৪৪ জন শিল্পীর প্রায় ৩০০ শিল্পকর্ম রয়েছে। এর মধ্যে বাংলাদেশি ৪২ শিল্পীর রয়েছে ৭২টি শিল্পকর্ম। বাংলাদেশের শিল্পীরা এই প্রদর্শনীতে মূলত বিশ্ব রাজনীতির শাসক ও শাসিতের দ্বন্দ্বটি তুলে করেছেন। দর্শকেরা নতুন শিল্পভাবনা ও উপস্থাপনার গুরুত্ব অনুভব করতে পারবে এবারের কাজে। পরিবেশবাদী, নারীবাদী চৈতন্যের প্রকাশ, বিশ্বায়ন-উত্তর রাজনীতির সমালোচনা, পণ্যভুক বর্তমান সময়ের ভোগবাদী রূপ ইত্যাদির পাশাপাশি দৃষ্টিনন্দন ভাবনার দু-একটি কাজও রয়েছে। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ঐতিহ্য বই উৎসব ‘আলো ও সৌহার্দ্য সৃজনে বই হোক প্রথম বন্ধু’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার দেশের ১৪টি জেলায় একসঙ্গে শুরু হয়েছে ‘ঐতিহ্য বই উৎসব ২০১০’। প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে একটি বইপ্রেমী প্রজন্ম গড়া ও বর্তমান প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধির প্রত্যয়ে ঐতিহ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে সাত শতাধিক বই। বই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের পাঠকেরা শতকরা ৩৩ ভাগ কমিশনে বই কিনতে পারবে। বই উৎসব চলছে—বাগেরহাট, টাঙ্গাইল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কক্সবাজারে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। উৎসবে গ্রন্থ আলোচনা, কবিতা পাঠ, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১০বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসি এবং শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে বাংলাদেশের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার উদ্দেশ্যে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করে আসছে।২০১০ সালে কবিতা, ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও নাটক, কিশোরদের জন্য রচিত গল্প ও উপন্যাস ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনার জন্য পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি বিভাগের শ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতাকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গতকাল শনিবার বেঙ্গল ক্যাফেতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১০-এর নিয়মাবলিসহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ, বিপণনপ্রধান মুস্তাফিজুর রহমান এবং কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী ও এর সম্পাদক আবুল হাসনাত বক্তব্য দেন।প্রামাণ্যচিত্র দৌড়সমাজে ইভ টিজিংয়ের ভয়াবহতা কতটুকু, তা তুলে ধরার জন্য দৌড় নামের একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একদল তরুণ শিক্ষার্থী। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এর প্রচারাভিষেক অনুষ্ঠান হয়। কাইসার রহমানীর রচনা ও নির্দেশনায় দৌড়-এ অভিনয় করেছেন জুলহাস, আফজাল, মাসুম, রফিক, আদর, রনি, প্রীতি, জাহিদ ও তাওকির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।