রাজনীতি আমার কম্ম নয়: অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

অভিনেতা থেকে নেতা হওয়ার খায়েশ অনেকেরই হয়। ভারতের এই নির্বাচনী মৌসুমে অনেক অভিনেতাকেই দেখা যাচ্ছে রাজনীতির ইঁদুর দৌড়ে শামিল হতে। অমিতাভ বচ্চন নিজেও একবার লোকসভা নির্বাচন করেছেন। ১৯৮৪ সালে এলাহাবাদ থেকে নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু তিন বছরের মাথায় রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান। আর কখনো ওমুখো হননি।
নতুন ছবি ভূতনাথ রিটার্নস ছবিতে ভূত অমিতাভকে দেখা যাবে নির্বাচন করতে। তবে বাস্তবের অমিতাভ কখনোই আর নির্বাচন করবেন না বলেই জানালেন, ‘রাজনীতি আমার কম্ম নয়। আমি অরাজনৈতিক একজন মানুষ। রাজনীতিতে যোগ দেওয়া আমার উচিত হবে না।’
কদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ৭১ বছর বয়সী এই অভিনেতা। সিটি স্ক্যানও করাতে হয়েছিল। তবে অমিতাভ জানালেন, তিনি এখন সুস্থ। আইএএনএস।