রাজনীতি ছাড়লেন কবীর সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবীর সুমন
কবীর সুমন

রাজনীতি থেকে বিদায় নিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। জানালেন ‘গুডবাই’৷ তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে দল ছাড়ার সিদ্ধান্তে কথা জানিয়ে দিয়েছেন কবীর সুমন।
২০০৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন নীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে মতবিরোধ তৈরি হয় কবীর সুমনের। তৃণমূল কংগ্রেস কবীর সুমনকে দল থেকে বহিষ্কার না করলেও দলের কার্যক্রম থেকে তাঁকে দূরে রাখে। এবারের লোকসভা নির্বাচনেও তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি।