রাজনীতি থেকে চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা সিদ্ধান্তই নিয়ে ফেললেন অমর সিং। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়ার পর এখন অভিনয়ে পুরো সময় দিচ্ছেন তিনি। এরই মধ্যে শেষ করেছেন দেব আনন্দ পরিচালিত চার্জশিট ছবির কাজ। এ ছাড়া আরও কয়েকটি ছবিতে অভিনয় করছেন। এর মধ্যে মালয়ালাম ছবি বোম্বাই মিট্টাইতে তিনি একজন সংগীতশিল্পী, জয়াপ্রদার শেষ সংঘাত ছবিতে সাবেক মন্ত্রী, অশোক বিশ্বনাথনের বাংলা ছবিতে আদিবাসী আন্দোলনের একজন সমর্থক।অমর সিং অবশ্য এখনো অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠান এবিসিএলের ভাইস চেয়ারম্যানের পদটি আগলে রয়েছেন।