রাজনীতিকে আমিরের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে আমির খান
‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে আমির খান

অভিনেতা থেকে নেতা? বলিউডের জন্য ব্যাপারটা নতুন কিছু না হলেও সেই পথ মাড়াতে চান না আমির খান। এমনিতে বলিউডের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে রাজনীতিসচেতন অভিনেতাদের একজন তিনি। তবে রাজনীতির ময়দানে নামার কোনো ইচ্ছা তাঁর নেই।
আমির বলেন, ‘রাজনীতির ময়দানে আসলে আমাকে মানায় না। রাজনীতিতে আমি ভালো কিছুও করতে পারব না। সমাজের প্রতি কিছু করার জন্য রাজনীতিতে নামতে হবে এমনও কোনো কথা নেই। এখন যেখানে আছি, সেখান থেকেই সমাজে অবদান রাখা সম্ভব। এ কারণেই আমি কখনো রাজনীতিতে যোগ দেব না।’
‘সত্যমেভ জয়তে’র মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরছেন আমির খান। সমাজ পরিবর্তনে ভূমিকাও রাখছেন। তবে আমির নিজেকে সমাজকর্মী বলতেও নারাজ। আজ স্টার প্লাসে প্রচারিত হবে ‘সত্যমেভ জয়তে’। আইএএনএস।