রাজনীতিকে বিদ্যার 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বইছে নির্বাচনী হাওয়া। কদিন পরই দেশটির জাতীয় নির্বাচন। যে নির্বাচনের ইঁদুর দৌড়ে শামিল দেশটির অভিনেতা-অভিনেত্রীরাও। তবে বিদ্যা বালান জানালেন, রাজনীতির ময়দানে নামার কোনো ইচ্ছা তাঁর নেই।
অভিনয়ের ব্যস্ততা থেকে কয়েক দিনের ছুটি নেওয়া বিদ্যা বলেছেন, ‘আমার রাজনীতি করার ইচ্ছা নেই। তবে হ্যাঁ, ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে অবশ্যই ভোট দেওয়ার দায়িত্বটি পালন করব।’
মা হওয়ার গুঞ্জনটিও উড়িয়ে দিয়ে বিদ্যা বলেছেন, টানা পাঁচ বছর একের পর এক ছবিতে কাজ করেছেন বলেই দুই মাসের ছুটি নিয়েছেন। এর পেছনে অন্য কারণ নেই। পিটিআই।