রাজনীতিকে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সুনীল দত্তের অভিনয় ক্যারিশমাটাই শুধু ধরে রাখতে পেরেছেন সঞ্জয় দত্ত। বাবার মতো সফল রাজনীতিবিদ হতে পারেননি। ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে লক্ষেৗ থেকে লোকসভা নির্বাচন করার ইচ্ছা ছিল সঞ্জয়ের। দল থেকে মনোনয়নও পেয়েছিলেন। কিন্তু বাদ সাধল অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলা। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সেবার আর নির্বাচন করা হয়ে ওঠেনি ‘মুন্নাভাই’খ্যাত এই অভিনেতার। শেষমেশ বীতশ্রদ্ধ হয়ে রাজনীতিকে গুডবাই জানালেন সঞ্জয়। ‘রাজনীতিতে ফেরার কোনো খায়েশ নেই আর। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে জনগণের সঙ্গে অভিনয়ের চেয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় অনেক ভালো।’ সহাস্য বদনে বললেন সঞ্জয়। ওয়েবসাইট।