রাজনীতিতে জুহি চাওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা জুহি চাওলা এবার রাজনীতিতে আসছেন। গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি দলের প্রার্থী হচ্ছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে জুহি চাওলাকে প্রার্থী করার জন্য সবুজসংকেত দিয়েছেন। জুহি চাওলা লড়বেন গুজরাটে কংগ্রেসের শক্ত ঘাঁটি পোর বন্দর কেন্দ্রে। পোর বন্দর এলাকায় জন্মেছেন মহাত্মা গান্ধী। জুহি চাওলার শ্বশুরবাড়ি পোর বন্দরে। স্বামী জয় মেহতা স্ত্রীর নির্বাচনের ব্যাপারে সায় দিয়েছেন।