রাজনীতিতে নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় একটি ভারতীয় চলচ্চিত্র উৎসব উপলক্ষে এখন সে দেশে রয়েছেন বলিউড-তারকা রানী মুখার্জি। পাছে কোনো সমালোচনা বা জল্পনা রানীকে স্পর্শ করে—এই ভয়ে আগেভাগেই আত্মরক্ষার ব্যবস্থা পাকা করতে সচেষ্ট তিনি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সোজাসুজি বলেন, ‘এখানে আমার সফর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। উদ্দেশ্য একটাই—ভারতীয় ছবিকে অস্ট্রেলীয় সমাজে তুলে ধরা।’ তিনি বলেন, ভারতে রাজনীতিতে জড়িয়ে পড়া একদম সহজ। কিন্তু সব রাজনীতি থেকে নিজেকে তিনি গুটিয়ে রেখেছেন। ওয়েবসাইট।