রাজনীতিতে প্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

রাজনীতির অপ্রীতিকর কাদা ছোড়াছুড়িতে কোমর বেঁধে নেমে পড়ছেন প্রীতি জিনতাও! এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগামী নির্বাচনে প্রীতি দাঁড়াচ্ছেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। সেটিও বিজেপির টিকিটে। উত্তর-মধ্য মুম্বাইয়ের আসনটির জন্য প্রিয়া দত্তের বিপক্ষে একজন তারকা প্রার্থী খুঁজছিল বিজেপি। দলের নেতা রাজীব প্রতাপ রুডি প্রীতিকেই সেই দায়িত্ব দিতে চান। রুডি আর প্রীতি দুজনে দূর সম্পর্কের আত্মীয়। প্রীতি এরই মধ্যে একবার ‘না’ বলে দিয়েছেন। তবে বিজেপি এখনো আশা ছাড়েনি।