রাজনীতিতে মনীষা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক পরিবারের মেয়ে হলেও কখনো রাজনীতির ময়দানে দেখা যায়নি মনীষাকে। এবার সেটি ঘুচতে যাচ্ছে। রাজনীতিতে আসছেন মনীষা। তবে রাজনীতির সত্যিকারের ময়দানে নয়, পরিচালক কৌশিক এবং প্রযোজনা-প্রতিষ্ঠান ইয়োগরাজ শাইনির জয় ভীম ছবিতে। এটি নির্মিত হবে দলিত সম্প্রদায়ের সংগ্রামী জীবন নিয়ে। এখানে মনীষা কৈরালাকে দলিত সম্প্রদায়ের নেত্রী হিসেবে দেখা যাবে। তিনি এখানে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন লড়াই-সংগ্রামে জড়িত হয়ে পড়বেন। ছবিটিতে অভিনয় নিয়ে মনীষার আগ্রহেরও কমতি নেই। এমনকি এ ধরনের ছবিতে কাজ করতে পেরে বেশ খুশি মনীষা।