রাজনীতিতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

চরিত্রের খাতিরে হতে পারে, কিন্তু অফস্ক্রিনে কোনোভাবেই নয়—স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যা বালান। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত ছেড়ে কখনোই রাজ্যসভামুখী হবেন না তিনি। কারণ একটাই, তার নীতি মেলে না রাজনীতির সঙ্গে। তাই ঘরের বাইরে অভিনেত্রী আর ঘরের ভেতর লক্ষ্মী বউ হয়েই আপাতত থাকতে চান তিনি। ভারতের আসন্ন নির্বাচন এবং তাঁর রাজনৈতিক আগ্রহ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘কোনো রাজনৈতিক আগ্রহ কিংবা নেতা হওয়ার ইচ্ছা আমার নেই। তবে, আদর্শ নাগরিকের মতো পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা আমার ঠিকই আছে।’