রাজনীতিতে মুনমুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন রাজনীতিতে যোগ দিচ্ছেন। শোনা যাচ্ছে, এবার তৃণমূলের টিকিটে পশ্চিমবঙ্গের লোকসভার একটি আসনে তিনি লড়বেন। গত সোমবার সন্ধ্যায় তৃণমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে মুনমুন সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাসভবনে যান। পৌনে এক ঘণ্টা এই বাসায় ছিলেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। আরও শোনা যাচ্ছে, মুনমুন সেনের দেবর জিষ্ণু দেববর্মণ এবার ত্রিপুরার একটি আসনে তৃণমূলের প্রার্থী হতে পারেন।