রাজনীতিবিদ জড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি নিয়ে তাঁর আগ্রহের কথা অনেকেই জানেন। অবশেষে অ্যাশলে জড সিদ্ধান্ত নিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সিনেটে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন। মার্কিন এই তারকার এক কাছের বন্ধু এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমের কাছে। আসছে মে মাসে ডেমোক্রেটিক দলের হয়ে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করবেন জড। আরও কয়েকটি সূত্র জানিয়েছে, ডেমোক্রেটিক দলের বেশ কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই তারকা। এএনআই।