রাজনৈতিক জীবন নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি ও রাজনীতিবিদদের জীবন এবং তাঁদের নানা দিক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন কবরী। তিনি জানান, এ বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করবেন। এখন ছবির পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। কবরী বলেন, ‘গল্প তৈরি হওয়ার পর নাম ঠিক করব। সাংসদ নির্বাচিত হওয়ার পর এলাকায় কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা এই চলচ্চিত্রে তুলে ধরব। এলাকার মানুষের চাওয়া-পাওয়া, জনপ্রতিনিধির কর্মকাণ্ড, কাজ করতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাও থাকবে এখানে।’তিনি আরও জানান, ছবিতে অভিনয় করবেন ছোট ও বড় পর্দার শিল্পীরা। পরিচালনার পাশাপাশি এ ছবিতে নিজেও অভিনয় করবেন।আয়না চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে অভিনেত্রী কবরী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।