রাজপরিবারের বিয়েতে বিয়ার নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গেছে ঠিকই। তবে রাজপরিবারের সেই শানশওকত, জৌলুশ এখনো আছে। সেই বনেদিয়ানার আরেকটি নমুনা দেখা যাবে শুক্রবার বাকিংহাম প্যালেসে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ কেট মিডলটন ও বর প্রিন্স উইলিয়ামের জন্য অভ্যর্থনার ব্যবস্থা করেছেন রানি এলিজাবেথ। সেখানে আগত অতিথিরা কেউ বিয়ার পাবেন না। কারণ, বিয়ারের মতো পানীয় রাজপরিবারের সঙ্গে যায় না। আর রানির উপস্থিতিতে অমন সাধারণ পানীয় পরিবেশন হবে অসম্মানজনক। ওয়েবসাইট।