রাজপরিবারের সদস্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই হলিউডে জনি ডেপ-উন্মাদনা চলছে। হালের এই হার্টথ্রব অভিনেতা যে কত তরুণীর হূদয় হরণ করে বসে আছেন, তা বোধ করি নিজেও জানেন না। যেমন জানতেন না নিজের রাজরক্তের কথা। বলা হচ্ছে, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির এই তারকার শরীরে রাজরক্ত বইছে। তিনি নাকি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের চাচাতো ভাই। বিবিসির ‘হু ডু ইউ থিংক ইউ আর’ নামের একটি অনুষ্ঠানে সম্প্রতি এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটিতে বংশবৃত্তান্ত বিশেষজ্ঞ নিক ব্যারেট বলেন, জনি ডেপ ব্রিটিশ রাজপরিবারের সদস্য, এটা তিনি প্রমাণ করে দিতে পারবেন। জনির বংশলতিকা খুঁজতে এই বিশেষজ্ঞ ৬০০ বছর আগের লন্ডনের ইয়র্কশায়ারের এক বিয়ের উদাহরণ টানেন। ওয়েবসাইট।