রাজবাড়ীতে নজরুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে পালিত হলো কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী।সভাপতিত্ব করেন সুনীল কুমার বিশ্বাস। আলোচনা শেষে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলার বিশিষ্ট শিল্পী ও কমলগুহ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।