রাজবাড়ীতে ‘রৌদ্র মেঘের ডানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে শুক্রবার সন্ধ্যায় আখ্যানকাব্য রৌদ্র মেঘের ডানা মঞ্চস্থ হয়েছে। সাংস্কৃতিক সংগঠন ‘আমাদের পৃথিবী’র আয়োজনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক মনসুর উল করিম। কবি খোকন মাহমুদের রচিত আখ্যানকাব্যটির নির্দেশনা ও আবৃত্তিতে অংশ নেন প্রিন্স নীল গুহ ও মনিকা বিশ্বাস।